শিরোনাম
হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দিচ্ছি–পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির ধাক্কায় আহত ৬ রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
সোমবার বিকাল ৪টার দিকে নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বিকাল ৩টার দিকে জামালখানে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশি তৎপরতায় সেখানে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।

পরে শিক্ষার্থীরা জামালখান থেকে কয়েকশ গজ দূরে চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখানে অনেক নারী শিক্ষার্থীদের দেখা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions