শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গতকাল মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

এদিকে বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাবেন বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক। তিনি বলেন, ‘আমরা সব লাইন চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।’

উল্লেখ্য, এর আগে গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে, পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions