শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

অস্ত্রের মুখে বান্দরবানে হেডম্যান পুত্রকে অপহরণ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৬৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে অস্ত্রের মুখে মৌজা প্রধান হেডম্যান পুত্রকে অপহরণ করা হয়েছে। অপহৃতের নাম মংটিং মারমা (৩৮)। আজ মঙ্গলবার পোনে আটটায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের গনেশ পাড়া এলাকায় ইকোভ্যালী নামে একটি রেস্টুরেন্ট নির্মাণ কাজের কাজ তদারকি করে ফিরছিলেন। এসময় সড়ক থেকে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরীর পুত্রকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতের নাম মংটিং মারমা (৩৮)। অপহরণের পর অস্ত্রধারী ৪/৫ জন শসস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের ঝিরি হয়ে নিয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসীরা দলবদ্ধভাবে পাহাড়ে খোঁজাখুঁজি করলেও রাত দশটা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। চাঁদা আদায় করতে তাকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

অপহৃত পিতা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরী বলেন, সন্ধ্যায় তার ছেলেকে গনেশ পাড়া এলাকায় নির্মাণাধীন রেস্টুরেন্টের পাশ্ববর্তী রাস্তা থেকে অপহরণ করা হয়েছে। সকলে মিলে আশপাশের পাহাড় গুলোতে খোঁজা-খুঁজি চলছে।

সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, অপহৃত যুবক সম্পর্কে আমার মামাতো ভাই। অপহরণের পর থেকে পাড়ার সকলের সাথে মিলে সম্ভাব্য পাহাড় গুলোতে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, অপহরণের খবর শুনেছি। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অপহৃতের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions