শিরোনাম
বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাস। এরই জেরে রোববার রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিলও বের হয়। হল থেকে বের হয়েছেন ছাত্রীরাও। শিক্ষার্থীরা স্লোগান তুলেছেন তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ হয়েছে। মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা এই তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী একত্রিত হয়েছেন। এসময় তারা বিজয় একাত্তর হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে সমর্থকদের নিয়ে আসে। রাত ১১টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে টিএসসির দিকে যাত্রা শুরু করেন।

কয়েকটি হলে শিক্ষার্থীরা বের হতে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions