শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪৯৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায়। নিহত বৃদ্ধা নারীর আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকা। সে মৃত জহিরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে ।

১৪ জুলাই রোববার দিবাগত রাত আনুমানিক ২টার সময় বৃদ্ধার ঘরে আক্রমণে চালায় হাতি। এসময় বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যেতে চাইলে হাতির সুরে দিয়ে আঘাত করে বৃদ্ধাকে। আর তাৎক্ষণিক বৃদ্ধার হাত পা ভেঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তছনছ করে ফেলে বন্যহাতি।একই সময় বৃদ্ধার ছোট্ট ঘরটিও ভাংচুর করে তছনছ করে দেয় হাতি।

স্থানীয়রা জানান, বন্য হাতি প্রতিনিয়ত বন জংগল থেকে লোকালয়ে এসে সাধারণ মানুষের বসত বাড়িঘর ভাঙচুরসহ মানুষের জীবন কেরে নেয় এবং জানমালের ক্ষয়-ক্ষতি করে । এসব ক্ষয়-ক্ষতির পরিমাণ অফুরান্ত। তবে হিসাবে তেমন কিছু পায় না সাধারণ মানুষ।

উত্তর বন বিভাগের পাবলাখালী ফরেস্ট রেঞ্জার সজীব কুমারম জুমদার মুঠোফোনে বলেন, ইতি মধ্যে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন গিয়ে পৌছে গেছেন। বন্যপ্রাণী হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ বৃদ্ধ নারীর লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে। যেহেতু একটি দুর্ঘনা ঘটে গেছে তাই নিহত নারীকে ক্ষতিপূরন দেওয়ার জন্য যা যা করার আমরা তাই করবো।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions