শিরোনাম
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: নীরব প্রতিবাদ আওয়ামীপন্থি আইনজীবীদের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাবাকে গলা কেটে হত্যা: ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৪২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে ‘অজ্ঞাতপরিচয় অনেক শিক্ষার্থী’ উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন।

বলা হয়েছে, বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন ও সম্পত্তির ক্ষতি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোটা আন্দোলনকারীরা স্বেচ্ছায় আঘাত করেন, গতিরোধ, দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখান।
শনিবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন। তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions