শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল দুই বাস, নিখোঁজ অর্ধশতাধিক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৬৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসে দু’টি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।

যাদব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর ৪টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টিপাত নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেই যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার। সূত্র: হিন্দুস্থান টাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions