শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

শিশু নিখোঁজের তথ্য ভিত্তিহীন ও অসত্য : ডিএমপি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীতে শিশু নিখোঁজের কোনো অস্বাভাবিক তথ্য না থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ গুজব ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন।

সম্প্রতি ফেসবুকে করা কয়েকটি পোস্টে দাবি করা হয়, ঢাকাসহ চট্টগ্রামে অস্বাভাবিকভাবে শিশু নিখোঁজের ঘটনা ঘটছে। এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়, ‘৪৮ ঘণ্টায় ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে। আপনারা শিশুদের সাবধানে রাখুন।’ বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।
রবিবার সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিনকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের বিভিন্ন তথ্য ছড়িয়েছে। তবে, এসবের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বেশিরভাগই ভিত্তিহীন ও অসত্য।

যারা হারিয়ে গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হচ্ছে, পরে তাদের অনেককেই খুঁজে পাওয়া গেছে বলেও দাবি করেন ডিএমপির এ কর্মকর্তা। তিনি জানান, কিন্তু সেটি আর প্রচার হচ্ছে না।

প্রতিমাসে স্বাভাবিকভাবেই কিছু নিখোঁজের খবর পাওয়া যায় বলেও জানান তিনি।

খ. মহিদ উদ্দিন বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে, অস্বাভাবিক কোনো পরিসংখ্যান আমাদের চোখে পড়েনি। ইনজেনারেলি আমাদের এ ধরনের কিছু রিপোর্ট থাকে, প্রতি মাসেই। সোশ্যাল মিডিয়াতে যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার কথা বলা হয়ে থাকে সেটি হয়তো সঠিক নয়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions