শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

রাঙ্গামাটির রাজস্থলীতে হেডম্যান কারবারী সম্মেলন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই অটল ৫৬ ই বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল পি এস সি এর দিক নির্দেশনায় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে রাজস্থলী ক্যাম্প প্রাঙ্গণে হেডম্যান কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় রাজস্থলী ক্যাম্প কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ক্যাম্প কমান্ডার বলেন, ৫৬ ই বেঙ্গল দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব পালন করে নিজেকে গর্বিত মনে করছি। প্রথম থেকেই সেনাবাহিনী পার্বত্য এলাকায় অনেক ঝুঁকি নিয়ে সফলতার সাথে কাজ করছে। এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দুর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি তাদের আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোঁয়া দিতে চাই। ভবিষ্যতে সকলের জন্য উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উচু করে নিরহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে শান্তি ফিরে আনতে হবে। না হলে এলাকায় শান্তি ফিরে আসবে না।

সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ও বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান কারবারী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions