শিরোনাম
রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় যুবকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

খাগড়াছ‌ড়ি:- খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সিরাজুল ইসলাম না‌মে এক যুব‌কের বিরু‌দ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌পির ৬ নম্বর ওয়ার্ডের তাইফাপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

অভিযুক্ত সিরাজুল ইসলাম স্থানীয় মৃত মোহরম আলীর ছে‌লে। বর্তমা‌নে তিনি মা‌টিরাঙ্গা‌ পৌরসভার কা‌জিপাড়ায় বা‌ড়ি নির্মাণ ক‌রে বসবাস কর‌ছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে তাইফাপাড়া মস‌জিদ সংলগ্ন নির্জন বাগান বাড়ি‌তে ভুক্তভোগী ওই গৃহবধূ গরু আন‌তে যায়। সেখানে আ‌গে থে‌কে ওঁত পেতে থাকা সিরাজুল ইসলাম জোর করে বা‌ড়ির ঘ‌রে নি‌য়ে ধর্ষণ ক‌রে। গরু আন‌তে দে‌রি হওয়ায় স্বামী জ‌সিম উদ্দিন খুঁজ‌তে গে‌লে ২ জন কে আপ‌ত্তিকর অবস্থায় দেখতে পান। জ‌সি‌মকে দে‌খে সিরাজুল দৌ‌ড়ে পা‌লি‌য়ে যায়। পরে রা‌তেই ভুক্ত‌ভো‌গী বাদী হ‌য়ে মা‌টিরাঙ্গা থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

স্থানীয় ইউ‌পি সদস‌্য রুহুল আ‌মিন জানান, বিষয়‌টি সম্প‌র্কে আ‌মি অবগত আ‌ছি। সিরাজুল একজন প্রতারক। প্রতারণা ক‌রে এলাকা থে‌কে লাখ লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে। ধর্ষণ ছাড়াও বি‌ভিন্ন বিষয় একা‌ধিক বার প‌রিষ‌দে তার বিচার হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

অ‌ভিযুক্ত সিরাজুল ইসলাম জানান,এব‌্যাপা‌রে তি‌নি কিছু জা‌নেন না। এলাকার এক‌টি চক্র তার বিরু‌দ্ধে চক্রান্ত কর‌ছে ব‌লে জানান তি‌নি।

মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ভুক্ত‌ভোগী গৃহবধূ বা‌দী হ‌য়ে রা‌তে থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে বি‌ধি মোতা‌বেক কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions