শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

ভয়ংকর তিস্তা, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেড অ্যালার্ট জারি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৪২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলাদেশের উপরদিকে থাকা ভারতের জলপাইগুড়ি, সিকিমসহ উত্তরের জেলাগুলো। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসছে তিস্তা, জলঢাকাসহ অন্যান্য নদী। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারাজে। তিস্তার দুপাড়ে লাল সতর্কতা বা রেড এলার্ট জারি করেছে ভারত সেচ দপ্তর।

ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, তিস্তা নদীর পাড়ে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দু’পাশে রেড এলার্ট জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী পাঁচ দিন সমগ্র উত্তর-পূর্ব ভারতজুড়ে চলবে ভারি বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়িসহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির পানি।

হঠাৎ এই ভারি বর্ষণে কার্যত ভয়ংকর মূর্তি ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোর্সাসহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস, ঘিস, নেওরার মতো খরস্রোতা নদীগুলো।

তিস্তা তীরবর্তী ও গজলডোবা তিস্তা ব্যারাজ এলাকায় রেড এলার্ট জারির পাশাপাশি হলুদ সংকেত দেখানো হয়েছে অন্য নদীগুলিতে। আবহাওয়া অফিস বলেছে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ মিলিমিটার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions