শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শালিনী পাণ্ডে। ‘অর্জুন রেড্ডি’ সিনেমায়ও তাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। কিন্তু নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমায় এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েন এই অভিনেত্রী। এমনকি হঠাৎ শুটিং সেট থেকে বেরিয়ে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দৃশ্যের শুটিং অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি। অভিনেত্রী জানান, প্রথমে তার এই দৃশ্য নিয়ে কোনো চিন্তা ছিল না। কিন্তু শুটিং করার সময় আচমকাই প্রবল অস্বস্তি হয়। সেট ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। নিজের টিমকে জানান বন্ধ ঘরে থাকতে পারবেন না, কিছুটা মুক্ত বাতাস প্রয়োজন তার। পরিচালক বিষয়টি বুঝতে পেরে অভিনেত্রীকে যথেষ্ট সময় দিয়েছিলেন।

শালিনী বলেন, প্রথমে আমার মনে হয়েছিল কিশোরীর চরিত্রটি অত্যন্ত বোকা। কিন্তু পরে অনুভব করি, আমাকে সেই ধাঁচেই বড় করা হয়েছিল। উল্লেখ্য, সমাজসেবক করসানদাস মুলজি ও তার বিরুদ্ধে করা বিখ্যাত মহারাজ মানহানি মামলাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে ‘মহারাজ’। নিজের এক লেখায় তৎকালীন পুষ্টিমার্গের ধর্মগুরুদের একাংশের মূল্যবোধ ও অনৈতিক যৌনাচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন করসানদাস। সেই কারণে বৃটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সির হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন যদুনাথজী মহারাজ। বাস্তব এই কাহিনী অবলম্বনেই গুজরাটি লেখক সৌরভ শাহ লেখেন ‘মহারাজ’
উপন্যাস। এবার সেই নামে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা। সিনেমাটির করসানদাসের চরিত্রে অভিনয় করেছেন আমীর খান পুত্র জুনায়েদ। তার প্রেমিকা কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন শালিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions