শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

অসামাজিক কার্যকলাপে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাময়িক বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৬৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোপট:- অসামাজিক কার্যকলাপের অভিযোগে ম্যাসেজ পার্লার থেকে আটক ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল কাইয়ুম সৌরভকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড শাখার সভাপতি শেখ মনছুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বুধবার সন্ধ্যা ৬টায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর মেহেদিবাগ এলাকার একটি ম্যাসেজ পার্লার থেকে আটক হন আবদুল কাইয়ুম সৌরভসহ ১৮ জন নারীপুরুষ। গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করে চকবাজার থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়– চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নির্দেশনায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে দোষী সাব্যস্ত প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions