শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

সিঙ্গাপুরে ৪৪০ কোটি মার্কিন ডলারের অবৈধ সম্পদ জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৯৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে ৪৪০ কোটি মার্কিন ডলার মূল্যের অবৈধ সম্পদ জব্দ করেছে দেশটির সরকার। এসব অবৈধ সম্পদের প্রায় অর্ধেকই গত বছরের রেকর্ড আর্থিক কেলেঙ্কারি থেকে জব্দ করা হয়েছে। যা ৬০০ কোটি সিঙ্গাপুরি ডলার এবং মাত্র পাঁচ বছরে অপরাধ ও অর্থপাচার সম্পর্কিত অপরাধে দায়ে অভিযুক্ত।

বুধবার (২৬ জুন) দেশটির সরকার কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে বলে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রি মালেয়েশিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুনের মধ্যে এসব সম্পদ জব্দ করা হয়েছে। এসব অর্থের মধ্যে ৪১ কোটি ৬০ লাখ সিঙ্গাপুরি ডলার ক্ষতিগ্রস্থদের ফেরত দেয়া হয়েছে। আর ১০০ কোটি সিঙ্গাপুরি ডলার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং বলেন, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যকেন্দ্র হিসেবে আমরা বুঝতে পারি, আমরা অনেক বেশি অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের ঝুঁকির মধ্যে রয়েছি। তবে এ ধরনের ঝুঁকি মোকাবিলা ও একটি বিশ্বস্ত আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের সুনাম ধরে রাখার জন্য যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন, আমরা সেসব ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions