শিরোনাম
রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

বান্দরবানে আরও এক কেএনএফ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৬৮ দেখা হয়েছে

বান্দরবান:-জেলার রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে গ্রেপ্তার আসামিকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আসামিকে জেলে পাঠানোর পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রুমা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সিয়াম রোয়াত বমের ছেলে সাইলুক থাং বম (৪০)।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ এতথ্য নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় আসামি সাইলুক থাং বমকে আদালতে নেওয়া হলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমায় শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট; ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। দুই ঘটনায় রুমা থানায় ১৪, থানচি থানায় চার, বান্দরবান সদর থানায় এক ও রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের হয়।

এসব মামলায় আসামিদের ধরতে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান চলছে। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারের সঙ্গে অংশ নিচ্ছে সেনাবাহিনী। চলমান এ অভিযানে এখন পর্যন্ত কেএনএফের সর্বমোট ১০৯ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions