শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

বান্দরবানের লামায় বিয়ের ১৯ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৪৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে খাতিজা বেগম (২০) নামের এক গৃহবধূ বিয়ের ১৯ দিনের মাথায় আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদারবান পাড়া এ ঘটনা ঘটে। খাতিজা বেগম ওই এলাকার মো. ইব্রাহিম বৈদ্য মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫নং ওয়ার্ড মেম্বার জুবাইরুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমানকে খবর দিলে পল্লী চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, খাতিজা গত বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসেন। কেনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এখনও জানা যায়রি। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ রওনা হয়েছে। পুরোপুরি ঘটনাস্থলে গেলে জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions