শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

বান্দরবানের লামায় ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৩৭৩ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য জেলা বান্দরবানের লামায় চায়ের দোকানদারের বিরুদ্ধে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৬ জুন) দুপুর দেড়টায় লামা উপজেলার গজালিয়া বাজারে এই ঘটনা ঘটে। ভিকটিমের পরিবার জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ এ ফোন করে থানা পুলিশের সহযোগিতা চাইলে লামা থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে যান।

এ ঘটনায় অভিযুকত ব্যক্তি পলাতক রয়েছে। ভিকটিম ও তার পরিবারের পক্ষ থেকে লামা থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।

অভিযুক্ত ব্যক্তি মো. শাহজাহান (৫২) গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহাম্মদ পাড়ার মৃত আমজের হোসেনের ছেলে।

জানা যায়, ভিকটিম তার নিজ বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধের জন্য গজালিয়া বাজারে যায়। পরবর্তীতে ভিকটিম ফার্মেসি থেকে নিজ বাড়ি ফেরার পথে তার বাড়ির পাশের চায়ের দোকানদার মো. শাহজাহান তাকে জোর করে দোকানের রান্না ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, ভিকটিম ও তার পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন দিলে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions