শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

বাগদানের পর বিয়ে ভাঙল যে অভিনেত্রীর

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাগদানের কয়েক মাসের মাথায় ভেঙে গেল অভিনেত্রী সুস্মিতা দের বিয়ে। বিষয়টি সামনে আনলেন অভিনেত্রীর হবু বর অনির্বাণ রায়। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ সুস্মিতা দে। তার বিয়ে ভাঙার ঘটনায় ভক্তরা হতবাক।

বাগদানের পর কয়েক বছরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছিলেন। অনির্বাণ ইনস্টাগ্রামে এক পোস্টে সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আনেন। তিনি লিখেছেন, ‘সুস্মিতার প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি।’

যদিও এই পোস্টের পরপরই তা মুছে ফেলেন অনির্বাণ। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি অনির্বাণ।

এর আগে সুস্মিতা বলেছিলেন, ‘আমাদের দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়ে অবশ্য এখনই না। কয়েক বছর পর করব।’

বলে রাখা ভালো, জি বাংলার রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। সেখানে অনিবার্ণকে নিয়ে হাজির হয়েছিলেন সুস্মিতা। ওই অনুষ্ঠানেও তাকে হবু স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন এই সুন্দরী।

সুস্মিতা দে অভিনীত দর্শকপ্রিয় সিরিয়ালের মধ্যে রয়েছে পঞ্চমী, বউমা একঘর, অপরাজিত অপু প্রভৃতি। বর্তমানে ‘কথা’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions