শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

রাঙ্গামাটিতে ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, শিক্ষকের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক অংবাচিং মারমাকে (৪৬) ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত।অনাদায়ে আরও এক লাখ টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা অংবাচিং মারমা তার মামার বাড়িতে শিক্ষার্থীদের পড়াতেন। গত ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে শিক্ষক অংবাচিং মারমার কাছে পড়তে আসেন। ওইদিন অন্যান্য শিক্ষার্থীকে ছুটি দিয়ে শিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ভিকটিমকে গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এরপর মরদেহটি বস্তা ভর্তি করে গুমের চেষ্টা করলে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ৩ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সাইফুল ইসলাম অভি এ ঘটনার সঠিক রায় হয়েছে বলে দাবি করলেও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions