শিরোনাম
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর হাভানার পাশে চীন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪ দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে রাঙ্গামাটিতে বিজিবির বড় সফলতা: ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৯০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুল। আর ঘাতক কনস্টেবলের নাম কাওসার আলী। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটা জানা যায়নি।

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। বডি স্পটে আছে। একই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions