শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

যেসব পণ্যের দাম কমবে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩২৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট+- জাতীয় সংসদে গতকাল ৬ জুন ২০২৪–২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য আমদানিতে শুল্ক কমানোর কথা বলা হয়েছে; বাজেট পাস হলে সেসব পণ্যের দাম কমবে।

বিদেশি গুঁড়ো দুধ : বাজেটে প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে বাজারে গুঁড়া দুধের দাম কমছে।

চকলেট : চকলেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ কমছে। ফলে দাম কমছে চকলেটের।

কার্পেট : কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমছে।

ল্যাপটপ : ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়ানো হলেও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে ৩১ শতাংশের পরিবর্তে ২০ দশমিক ৫০ শতাংশ শুল্ককর দিতে হবে বিধায় ল্যাপটপের দাম কমতে পারে।

দেশে তৈরি মোটরসাইকেল : দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমছে। এতে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমবে।

উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ : অ্যাভিয়েশন খাতের উত্তরণে ইঞ্জিন–প্রপেলার আমদানিতে কমছে মূসক। ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে কমবে খরচ।

মিথানল : বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

ম্যাংগানিজ : ফেরো এলয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

ডেঙ্গুর চিকিৎসাসামগ্রী : ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের কিটসহ সব ধরনের পরীক্ষা সরঞ্জামের ওপর শুল্ককর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আমদানিকৃত কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট : কিডনি রোগী চিকিৎসার অন্যতম সরঞ্জাম ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট পণ্যের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।

ক্যানসার চিকিৎসা সরঞ্জাম : ক্যানসার রোগীর চিকিৎসায় ব্যবহৃত কিছু সরঞ্জাম রেয়াতি সুবিধায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এসেপটিক প্যাক : এসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক ২৫% হতে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে।

লোহা জাতীয় পণ্য : রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এতে লোহা জাতীয় পণ্যের দাম কমতে পারে।

বৈদ্যুতিক সরঞ্জাম : সুইচ–সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমছে।

বিদেশি পোশাক : নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফলে বিদেশি পোশাকের দাম কমতে পারে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions