শিরোনাম
নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রাঙ্গামাটির রাজস্থলীতে ৫০ লিটার চোলাই মদসহ ২ নারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭০৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া এলাকা হতে শরীরে টেপ লাগিয়ে বিশেষ কায়দায় চোলাই মদ পাচারকালে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে চন্দ্রঘোনা থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- লাভলী বেগম (২৯) এবং মুন্নি বেগম (১৬)। তারা দুইজন সহোদর বোন এবং বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এসআই মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেফতার করে। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা শরীরে মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশী দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিল।

আসামিদের শুক্রবার (৩১ মে) রাঙ্গামাটির আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions