শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

রাঙ্গামাটির মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধস, সাজেকে আটকা পড়েছেন ১২০ জন পর্যটক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৬৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে ১০টি স্থানে পাহাড় ধসে আজ মঙ্গলবার সকাল থেকে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে ১২০ জন পর্যটক। এদিকে এক টানা ভারী বৃষ্টি পাতের ফলে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাঘাইছড়ির নীচু অঞ্চল প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি স্কুল এবং মাছের পুকুর।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টি পাতের ফলে পাহাড় ধস ও নীচু অঞ্চল প্লাবিত হয়েছে সড়ক জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সড়কের মাটি সরানোর কাজ শুরু করা হবে। বৃষ্টির জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে।

এর মধ্যে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড় ধসে ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এসময় তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন, সড়কের সব মাটি সরাতে অনেক সময়ের প্রয়োজন পুরো মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে আনুমানিক দুই দিন লেগে যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions