শিরোনাম
আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে ১১ দলে ভাঙন, জোট ছাড়ছে শরিকরা ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ’র তদন্তে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ,বুধবার হাইকোর্টে মামলার শুনানি ১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন, বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করা হয়েছে

রাঙ্গামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে নিউটন-তুর্য-অর্ক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৫৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- নিউটন চাকমাকে সভাপতি, তুর্য দত্তকে সাধারণ সম্পাদক এবং অর্ক বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে রাঙ্গামাটি জেলা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার (২২ মে) সংগঠনটির জেলা সংসদের ২৩তম কাউন্সিল শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করে সংগঠনটি।

নতুন কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সুমন বড়ুয়া ও সুমন চাকমা সহ-সভাপতি, রিকোর্স চাকমা সহকারী সাধারণ সম্পাদক, বল্লাল সেন চাকমা কোষাধ্যক্ষ, মঙ্গল বিকাশ চাকমা দপ্তর সম্পাদক, অমিত দে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, আকাশ দে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পুতুল চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক, গায়েত্রী দে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও প্রান্ত রনি সদস্য নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যের কমিটিতে স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ও একটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে।

এদিন বিকালে জেলা শহরের বনরূপায় একটি হলরুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট, শিক্ষা প্রস্তাব উত্থাপন শেষে বিদায়ী কমিটির সভাপতি প্রান্ত রনি নতুন কমিটি ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীল ও কেন্দ্রীয় সদস্য প্রত্যয় নাফাক উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অভিজিৎ বড়ুয়া ও সাবেক সাধারণ সম্পাদক ভূপেষ দাশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions