শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

গাজায় মসজিদে ইসরাইলি হামলায় ১০ শিশুসহ নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৪৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একপর্যায়ে তারা উত্তর গাজার ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায়। এতে ১০ শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন। ইসরাইলি হামলা থেকে বাঁচতে শিশুদের নিয়ে অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরাইলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এই মসজিদটিতে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও আছে।

এছাড়া ইসরাইলি হামলায় দারাজের আশপাশের আল-সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা। এখানেও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন আরও অনেকে।

বার্তাসংস্থাটি আরও জানায়, গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরাইলি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions