শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

রাঙ্গামাটিতে বিএনপির প্রভাবশালী নেতা ভুট্টো বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪০৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ মে) জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত গণমাধ্যমের হাতে আসা এক প্রেস বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বার্তায় বলা হয়, গত ৯ মে একটি বেসরকারি টিভি চ্যানেলে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, বিএনপি’র রাজনীতি ও আন্দোলন এবং আরও অন্যান্য বেশকিছু বিষয় নিয়ে আপত্তিকর, মানহানিকর, অশালীন, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত ও সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করেন। যা দেশব্যাপী বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।

প্রেস বার্তায় আরও বলা হয়, তার এমন বক্তব্য দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী। যে কারণে কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

দীর্ঘ চার দশকেরও অধিক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সহ-সভাপতি, নগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বহিষ্কার হওয়ার আগে তিনি জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions