শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আর্ধদিবস অবরোধ পালিত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগুদুতে জেএসএস (সন্তু) কর্তৃক ইউপিডিএফ এক কর্মী ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাঙ্গামাটি জেলায় ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে। আজ সোমবার (২০ মে ২০২৪) ভোর সাড়ে ৫টা থেকে এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধ সফল করতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা জেলার রাঙ্গামাটি—চট্টগ্রাম সড়কের সাপছড়ি যৌথ খামার ও বেতবুনিয়া এলাকায়; রাঙ্গামাটি—খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুদুকছড়ি, ঘিলাছড়ি, বেতছড়ি সোনারাম কার্বারি পাড়া (১৮ মাইল) এলাকায়; নান্যাচর সদরের টিএন্ডটি এলাকায়, ঘিলাছড়ি-রামহরি পাড়া সড়কে এবং বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ও গাছ ফেলে পিকেটিং করে। রাঙ্গামাটি—চট্টগ্রাম সড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি সোনারাম কার্বারি এলাকায় পিকেটিংয়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া নান্যাচর—রাঙ্গামাটি নৌপথ, লংগুদু উপজেলার নৌপথগুলোতেও অবরোধ পালন করা হয়।
লংগুদু হত্যাকাণ্ডের প্রতিবাদে গত শনিবার (১৮ মে) রাঙ্গামাটি সদর উপজেলার কুদুকছড়িতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফ এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

অবরোধের কারণে সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ ছিল। জেলা সদর থেকে সড়ক ও নৌপথে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।

অবরোধ পালনকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকায় রাঙ্গামাটি—চট্টগ্রাম সড়কে অবরোধ সফল করতে পিকেটিং করার সময় সেনাবাহিনী ও পুলিশ পিকেটিংয়ে নিয়োজিত ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতা—কর্মী, সমর্থকদের বাধা দেয়ার চেষ্টা করে। তবে বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার অন্যান্য এলাকা থেকেও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)—এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ এক বিবৃতিতে অবরোধ সফল করায় জেলার সকল বাস—ট্রাক—লঞ্চ মালিক—শ্রমিক সমিতি, সংগঠনসহ সর্বস্তরের জনগণ ও কর্মসূচি বাস্তবায়নকারী নেতা—কর্মী—সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসনবিধি বা চিটাগাং হিলট্র্যাক্টস রেগুলেন বাতিলের সরকারের যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে এবং বান্দরবানে বম জাতিসত্তার উপর অন্যায় দমন—পীড়নের বিরুদ্ধে ইউপিডিএফ যখন জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে, ঠিক সে সময় সন্তু লারমা তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে লংগুদুতে ইউপিডিএফের এক কর্মী ও এক সমর্থককে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এর মাধ্যমে সন্তু লারমা সরকারের কৃপা লাভ করে আঞ্চলিক পরিষদের গদি আঁকড়ে থাকতে চাচ্ছেন।

তিনি আরো বলেন, আঞ্চলিক পরিষদ বর্তমানে খুনি—সন্ত্রাীদের আস্তানায় পরিণত হয়েছে। সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ জনগণের কল্যাণে ব্যবহার না করে মানুষ খুন করার কাজে ব্যবহার করছেন সন্তু লারমা। কিন্তু সরকার তার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে আঞ্চলিক পরিষদে বহাল তবিয়তে রেখেছে।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা সন্তু লারমার খুনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি অবিলম্বে খুনি—সন্ত্রাসীদের গডফাদার সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচার এবং লংগুদুতে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টানতমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার (১৮ মে) সকালে লংগুদুর বড় হাড়িকাবা এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস—এর সশস্ত্র সন্ত্রাসীরা সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা তিলক ও সমর্থক (গ্রামবাসী) ধন্য মনি চাকমাকে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions