শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

ভারতের সবচেয়ে ধনী নায়িকা ঐশ্বরিয়া

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের সর্বোচ্চ ধনী নায়িকার মুকুট এখনো সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দখলে। বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত না থাকলেও সম্পত্তির দিক থেকে তিনি নাকি ভারতের সবচেয়ে ধনী নায়িকাদের মধ্যে বেশি সম্পতির মালিক। তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি রুপি।
নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হিসেব অনুযায়ী, ঐশ্বরিয়ার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি রুপি। অভিষেক বচ্চনের স্ত্রী সম্পদের পরিমাণে পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অনেক নায়িকাদের। ঐশ্বরিয়ার পরে ভারতের ধনী নায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি রুপি।

রণবীরের স্ত্রী নয়, আলিয়া নিজেই জানালেন তার আসল পরিচয় কী

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫১৭ কোটি রুপি। আর ভারতের ধনী নায়িকাদের তালিকায় চতুর্থ স্থানে আছেন কারিনা কাপুর খান। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি রুপি। এর পরেই রয়েছেন দীপিকা পাডুকোন। এই অভিনেত্রীর মোট মোট সম্পত্তির পরিমাণ ৩১৪ কোটি রুপি।

তালিকায় ষষ্ঠ স্থানে আছেন আনুশকা শর্মা। তার মোট সম্পত্তি ২৫৫ কোটি রুপির। ভারতের অন্যান্য ধনী নায়িকাদের মধ্যে আছেন মাধুরী দীক্ষিত নেনে (তার মোট সম্পত্তি ২৪৮ কোটির), কাজল (তার মোট সম্পত্তি ২৪০কোটির), ক্যাটরিনা কাইফ (তার মোট সম্পত্তি ২২৪ কোটির), শিল্পা শেঠি (তার মোট সম্পত্তি ১৫৮ কোটির), নয়নতারা (তার মোট সম্পত্তি ২০০ কোটির) ও রানি মুখার্জি (তার মোট সম্পত্তি ২০০ কোটির)।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions