শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

ধান কাটা-ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম : কাদের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ধান কাটা ও ঝড়বৃষ্টির কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তবে নির্বাচন কমিশন যে ৩০-৪০ শতাংশ ভোটার উপস্থিতির কথা জানিয়েছে, এটা সন্তোষজনক।

বুধবার (৮ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশির ভাগ বিজয়ী হয়েছেন। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছেন, সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছে, সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১৪৯টি উপজেলা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি-রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions