শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ব্যাংকের ডাকা জরু‌রি সংবাদ সম্মেলনে উপ‌স্থিত হয়ে প্রায় শতা‌ধিক সংবাদকর্মী প্রোগ্রাম‌টি বয়কট করেন।নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় সুদহারের নতুন পদ্ধতি ও ডলারের বিনিময় হার নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুললে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তার কোনো সুরাহা দিতে পারেননি। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন সাংবাদিকেরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions