শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

রাঙ্গামাটির সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা, উচ্ছেদ করল বন বিভাগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩২০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সংরক্ষিত বনে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বন বিভাগ।

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার পাবলাখালী রেঞ্জের চূড়াখালী মৌজায় সংরক্ষিত বনের আকাশ মনি বাগানে উচ্ছেদ চালায় বন বিভাগ।

উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার জানান, চূড়াখালী মৌজার সংরক্ষিত বনের আকাশমনি বাগানে বেদখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে এক একর সংরক্ষিত বনভূমি বেদখল মুক্ত হলো।

অভিযানে বন বিভাগকে ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions