শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র সন্ত্রাসী নিহত,গোলবারুদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৬০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ৩টি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে কেএনএফের মরদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা থেকে দার্জিলিং পাড়ার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। প্রত্যন্ত এলাকার সেখানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সাথে কেএনএফ সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় কেএনএফের সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনো নিহত কেএনএফ সদস্যের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনো নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, দার্জিলিং পাড়ার ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions