শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

বান্দরবানে সন্দেহভাজন এক কেএনএফ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪০৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য সাই খোয়াই বমকে (৭১) গ্রেপ্তার করেছে।

সোমবার (৬ মে) দুপুরে পুলিশি নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক মো. নুরুল হক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার বিকেলে রুমা উপজেলার বাসাত্লং পাড়া থেকে তাকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রুমা থানার সোনালী ব্যাংকের মামলায় সাই খোয়াই বম নামে এক আসামিকে দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে আবার বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে, সেই ঘটনায় চারটি মামলা করা হয়। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানে এই পর্যন্ত মোট নয়টি মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আদালত তাদের সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions