শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

মসজিদের ভেতরেই ইমামকে পিটিয়ে হত্যা!

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৮৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের রাজস্থানের আজমিরে একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করেছেন তিন মুখোশধারী ব্যক্তি। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে রামগঞ্জের কাঞ্চন নগরের একটি মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।

অজ্ঞাত হামলাকারীরা রাতের বেলা মসজিদের ভেতর প্রবেশ করে ৩০ বছরের মাহিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। শব্দ পেয়ে তার ছেলেরা ঘুম থেকে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয়। যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি। পরে হামলাকারীরা চলে গেলে তারা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায়।

পুলিশ জানায়, প্রতিবেশীরা গিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। মাহিরের বাড়ি উত্তর প্রদেশের রামপুরায়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। বলেছে, তারা হামলাকারীদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেফতার চেষ্টা করছে।

পুলিশ জানায়, কী কারণে এ হত্যাকাণ্ড তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions