শিরোনাম
যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

কেএনএফের আরও ২ সন্দেহভাজন সদস্য হাজতে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭১৭ দেখা হয়েছে

বান্দরবান:- জেলার রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় কেএনএফের আরও দুই সন্দেহভাজন সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হকের আদেশের প্রেক্ষিতে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আসামিরা হলেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার বাসিন্দা মিকা এল বম (৪৩) এবং সদর ইউনিয়নের লাইমি পাড়ার বাসিন্দা লাল লুং সাং বম (৪২)।

পুলিশ জানায়, ২৯ এপ্রিল (সোমবার) বিকেলে রুমা উপজেলা সদরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রুমা সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় সন্দেহভাজন এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়।

বান্দরবান আদালতের পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রুমা থানার মামলায় কেএনএফের সন্দেহভাজন দুই আসামিকে আদালতে তোলা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত: গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান শুরু করে। এখন পর্যন্ত নয়টি মামলায় মোট ৮০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions