শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

রাঙ্গামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধের প্রভাব নেই

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ দেখা হয়েছে

রাঙ্গামাটি: বান্দরবানে যৌথবাহিনীর অভিযানের নামে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বৃহস্পতিবার (২৫এপ্রিল) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস অবরোধ পালন করছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

পুরো জেলায় এই আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধের কর্মসূচি পালন করা হচ্ছে।
তবে জেলা শহরে তাদের কর্মসূচি শীতল রয়েছে। সংগঠনটি বলছে কয়েকটি বিশেষ মহলের অনুরোধে তাদের কর্মসূচি শহরে শীতল রাখা হয়েছে।

এদিকে সর্বশেষ পাওয়া তথ্য মতে, জেলার সড়ক ও নৌপথের দূর পাল্লার যানবাহনগুলো যথা সময়ে ছেড়ে গেছে। কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে ২৩ এপ্রিল আঞ্চলিক সশস্ত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে অবরোধ পালনের বিষয়টি ঘোষণা করা হয়।

অবরোধ পালনকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions