শিরোনাম
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: নীরব প্রতিবাদ আওয়ামীপন্থি আইনজীবীদের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাবাকে গলা কেটে হত্যা: ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

বান্দরবানের রোয়াংছড়ি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন চহ্লামং মারমা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৮৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা।

জানা গেছে, প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করেছেন রির্টানিং কার্মকর্তা।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

শেষ পর্যন্ত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা, অংশৈমং মারমা এবং সাহ্লামং মারমা প্রার্থীতা প্রত্যাহার করায় চহ্লামং মারমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

তবে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন শৈক্যমং মারমা, উবামং মারমা ও পুরুকান্তি তঞ্চঙ্গ্যা এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, থুইনুপ্রু মারমা ও মাশৈখিং মারমা নির্বাচনে লড়বে বলে রোয়াংছড়ি নির্বাচন কর্মকর্তা সুনিমল বড়ুয়া নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions