শিরোনাম
আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান বান্দরবানের আলীকদমে পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল উজাড়ে ব্যস্ত সিন্ডিকেট, হুমকিতে জীববৈচিত্র্য বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু চট্টগ্রামে ২৮ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি, ২ আসামি রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ দেখা হয়েছে

বান্দরবান: বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় কেএনএফের সহযোগী সন্দেহে গ্রেপ্তার করা একজনসহ দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টায় দুই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের এজলাসে হাজির করা হয়।

পরে কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক রিমান্ডের আবেদন এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহতুল হোসেন যত্ন জামিন আবেদন করেন।

পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

বান্দরবানের কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এ ঘটনায় চারটি মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে।

এর আগে ২ এপ্রিল রাতে রুমা বাজারের মসজিদ ও সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফ। অপহরণ করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজারকে। এ ঘটনায় বর্তমানে রুমা ও থানচিসহ বান্দরবানের পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions