শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন: হলফনামায় তথ্য গরমিল, ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

চট্টগ্রাম:- নির্বাচনী হলফনামায় তথ্য গরমিলের অভিযোগে সন্দ্বীপ উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ দেওয়া হয় ওই দুই প্রার্থীর মনোনয়ন।

মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী হলেন, এস এম আনোয়ার হোসেন এবং শেখ মোহাম্মদ জুয়েল।

তফসীল অনুযায়ী বুধবার ছিল ষষ্ঠ উপজেলা পরিষদে প্রথম ধাপের নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের দিন।
এদিন মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। এর আগে গত ১৫ এপ্রিল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

এবারের নির্বাচনে তিন উপজেলায় বিভিন্ন পদে মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে মীরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। এছাড়া সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, এবং সংরক্ষিত মহিলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। অন্যদিনে, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে মাত্র একজন।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনমুল হক বলেন, আজ মনোনয়ন যাচাই বাছাই ছিল। ৩ উপজেলার মোট ২৮ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিলকারী কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। এছাড়া সন্দ্বীপ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী রয়েছেন। যেহেতু একজন মাত্র প্রার্থী, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে অফিসিয়ালি ঘোষণা করতে আরও সময় লাগবে।

তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions