শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

খাগড়াছড়িতে আ.লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, সড়কে যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংসানু মারমার বাড়িতে সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। ফলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ নেতার বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

মংসানু মারমার অভিযোগ, সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি দলীয় কাজ শেষে বাড়িতে ঢোকা মাত্র মাহেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

মংসানু মারমা বলেন, সরকার চলমান উন্নয়ন করে যাচ্ছে। এ কার্যক্রমকে সুন্দর দৃষ্টিতে দেখতে না পেরে হিংসা করে এমন কার্যক্রম করছে বলে দাবী করেন তিনি।

এ দিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল থেকে নেতাকর্মীরা খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোন ছড়ায় বিক্ষোভ মিছিল বের করে ও রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, আঞ্চলিক সংগঠনগুলোর চাঁদাবাজিতে বাঁধা দেওয়ার ঘটনার বিরোধীদের জেরে এ সন্ত্রাসী ঘটনা ঘটেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions