শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

বান্দরবানে ব্যাংকে হামলা: কেএনএফ’র আরো ৪ সদস্য কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আরো চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ নিয়ে রুমা ও থানচি উপজেলায় ৩টি ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৬২ জনকে কারাগারে পাঠানো হলো। এদের মধ্যে ১৮ জন নারী রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রুমা ও বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুমা উপজেলার জাদি ফাই পাড়ার লাল রৌয়ত বম (আপেল) (২৭), বান্দরবান সদরের কুহলং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল লম থার বম (আলম) (৩১), রুমা উপজেলার মুননুয়ামপাড়ার মিথুসেল বম (আমং) (২৫) এবং বান্দরবান সদর উপজেলার কানাপাড়ার বাসিন্দা লাল রুয়াত লিয়ান বমকে (৩৮) আটক করা হয়।

রবিবার দুপুরে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নতুন গড়ে উঠা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর সশস্ত্র সদস্যরা গত ২ এপ্রিল রাতে রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালিয়ে পুলিশের ১০টি অস্ত্র লুট করে। এবং ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন রাসেলকে অপহরণ করে নিয়ে যায়।
একই সময়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি শটগান লুট করে। পরদিন ৩ এপ্রিল দুপুরে ৩টি গাড়িতে চড়ে কেএনএফ’র সশস্ত্র সদস্যরা থানচি উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ কাউন্টারে থাকা প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রুমা ও থানচি থানায় আটটি এবং সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এ পর্যন্ত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএনএফ’র সঙ্গে শান্তি সংলাপ চলাকালে সমঝোতা স্মারকের শর্ত অমান্য করে কেএনএফ’র সামরিক শাখার সদস্যরা ব্যাংকে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও টাকা লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণ করায় সরকার ও কেএনএফ’র সঙ্গে আলোচনা মধ্যস্ততাকারী ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ এর ২২ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় সরাসরি শান্তি সংলাপ বাতিল করে দেয়।

অন্যদিকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সমন্বয়ে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে রুমা উপজেলার বেথেলপাড়া থেকেই গ্রেপ্তার করা হয় ১৮ নারীসহ মোট ৪৯ জনকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions