শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

রাঙ্গামাটির সাজেকে ত্রিপুরাদের গরইয়া নৃত্যে মুগ্ধ পর্যটকেরা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসু উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এর বড় আকর্ষণ ছিল ত্রিপুরাদের গরইয়া নৃত্য। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অর্ধশতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। সাজেকের স্টোন গার্ডেনে এই আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাজেক উপত্যকার চাইল্লাতলী গ্রামের অর্ধশতাধিক ত্রিপুরা তরুণ-তরুণী এই নৃত্যে অংশ নেন। এর মাধ্যমে ত্রিপুরা সমাজব্যবস্থা ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। স্থানীয়দের পাশাপাশি সাজেকে আসা পর্যটকেরাও ঐতিহাসিক এই নৃত্য উপভোগ করেন। তাঁরা মুগ্ধ হন ঐতিহ্যবাহী এই নৃত্য দেখে। এক বছর বন্ধ থাকার পর এবার পুনরায় এই গরইয়া নৃত্য অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রাও খুবই আনন্দিত।

এ সময় সাজেক ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনিল বিকাশ ত্রিপুরা কারবারি ও সাজেক ইউনিয়নের মেম্বার অনিত্য ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এ বছর মুসলমানদের ঈদ ও পাহাড়ের মানুষের বৈসাবি একসঙ্গে হওয়ায় সাজেকে পাহাড়ি-বাঙালির মিলনমেলার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশের রূপ ফুটে উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions