শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির কাচালং নদীতে ফুল ভাসিয়ে বাঘাইছড়িতে বিজু উৎসব শুরু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে
oplus_2

রাঙ্গামাটি:-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পুরাতন বছরের দুঃখ, বেদনা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলার কাচালং নদীর ঘাটে বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা ফুল ভাসায়। শিশু-কিশোর, সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্যদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

ফুল বিজু উপভোগ করতে বাঘাইছড়ি কাচালং নদীর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে ফুল ভাসানো উৎসবে অংশগ্রহণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ফুল বিজু পালনের মধ্য দিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ হয়।

উপজেলার বিজু আয়োজক কমিটির সদস্য ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা জানায় উপজেলার বিভিন্ন এলাকায় বিজু উৎসব উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়েছে আজ ফুল বিজু এবং আগামীকাল মুল মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions