শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

ভারতে প্রথম দফার ভোটে ২৫২ ‘দাগি’ প্রার্থী, শীর্ষে বিজেপি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হাতে আর মাত্র ১০ দিন। তার পরেই শুরু হচ্ছে ভারতের লোকসভার ভোট। ১৯ এপ্রিল ভারতের ২১ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে আসনে ভোট নেয়া হবে। আর ওই ভোটে খুন, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ নানা গুরুতর ফৌজদারি মামলার প্রার্থীরা আইনপ্রণেতা হওয়ার লড়াইয়ে নামছেন। তথাকথিত দাগিদের প্রার্থী করার ক্ষেত্রে অবশ্য বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে স্বচ্ছ রাজনীতির বুলি আওড়ানো নরেন্দ্র মোদির দল। পদ্ম শিবিরের ২৮ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে মারাত্মক অভিযোগ।

প্রথম দফার ভোটে লড়াইয়ের ময়দানে নামা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সোমবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার ভোটে ভাগ্য পরীক্ষায় নেমেছেন ১,৬২৫ প্রার্থী। তার মধ্যে ১,৬১৮ প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা হয়েছে। তাদের মধ্যে ২৫২ জন বা ১৬ শতাংশের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে।

ওই ২৫২ জনের মধ্যে আবার ১৬১ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় (খুন, খুনের চেষ্টা, ধর্ষণ) মামলা রয়েছে। ৭ জনের বিরুদ্ধে খুনের (৩০২ ধারা), ১৯ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা (৩০৭ ধারা) এবং ১৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো মামলা রয়েছে। একজনের বিরুদ্ধে আবার ধর্ষণের মামলা রয়েছে। দাগিদের মধ্যে ১৫ জন নিম্ন আদালতে দোষী সাব্যস্তও হয়েছেন।

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, বিজেপির ৭৭ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাদের মধ্যে আবার ১৪ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। বিজেপির পরে রয়েছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের দলের ১৯ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গুরুতর ধারায় মামলা চলছে ৮ জনের বিরুদ্ধে।

তামিলনাডুর দুই প্রধান দল ডিএমকে এবং এআইএডিএমকে’র ১৩ জন করে প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া সিপিআইএমের তিন জন, সিপিআই ও তৃণমূল কংগ্রেসের দু’জন করে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions