শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বান্দরবানে কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুইজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ৭টি দেশীয় বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম ও বুট এবং একট ল্যাপটপ জব্দ করা হয়েছে।

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

সোমবার (৮ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এদিন ভোরে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।

তিনি জানান, যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে কেএনএফের ৭টি দেশীয় বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একট ল্যাপটপ জব্দ করা হয়েছে।

সন্দেহভাজন আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে সশস্ত্র দলটির ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হলো।

এর আগে রোববার ভোরে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে ব্যাংক ডাকাতির ঘটনায় তিন কেএনএফ সদস্য ও তাদের সহযোগী এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions