শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন

ঈদে সংবাদপত্রে রেকর্ড ৬ দিনের ছুটি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

ডেস্ক রর্পোট:- এবারের ঈদুল ফিতরে দেশের সংবাদপত্রে রেকর্ড ৬ দিনের ছুটি থাকছে। ঈদের চারদিনের ছুটি, পহেলা বৈশাখের সঙ্গে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করায় সংবাদপত্র সংশ্লিষ্টরা এবার টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন। এর আগে দেশের ইতিহাসে সংবাদপত্রে টানা ৬ দিনের ছুটির নজির নেই।
শনিবার সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-৯ থেকে ১৪ই এপ্রিল টানা ৬ দিন ছুটি ঘোষণা করে।
নোয়াব সভাপতি এ কে আজাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ৯ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। এ কারণে ১০ থেকে ১৫ই এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর সংবাদকর্মীরা ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিন হয়। সে হিসাবে ৯ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত চার দিন ছুটির এক দিন পরই আবার পহেলা বৈশাখ। এদিনও সংবাদপত্র বন্ধ থাকে। সংশ্লিষ্টদের সুবিধার কথা বিবেচনা করে ১৩ ই এপ্রিল বিশেষ ছুটিসহ ৬ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।
উল্লেখ্য, ছাপা পত্রিকা বন্ধ থাকলেও মানবজমিন অনলাইন ও মাল্টিমিডিয়া যথারীতি চালু থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions