শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

সোনালী ব্যাংকের রুমা শাখার ভল্টে সব টাকা অক্ষত: সিআইডি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৭৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালিয়ে ১৪টি অস্ত্র ও গুলি লুট করলেও চাবির অভাবে ভল্ট খুলতে পারেনি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। তাই সেখানে থাকা এক কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা অক্ষত রয়েছে।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে ভল্ট খুলে হিসেব অনুযায়ী সব টাকা অক্ষত পেয়েছে বলে জানিয়েছে সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহনেওয়াজ খালেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ব্যাংক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, হামলাকারীদের ব্যাংকের ভল্ট ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতার কারণেই তারা ভল্ট খুলতে বা ভাঙতে পারেনি।

সূত্র জানায়, সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে ম্যানেজারের কাছে থাকা ভল্টের চাবি নিয়ে নিলেও আরেকটি চাবি ছিল। ক্যাশিয়ারকে না পাওয়ায় দ্বিতীয় চাবিটি যোগাড় করতে পারেনি। ভল্ট খুলতে দু’টি বিশেষ চাবির দরকার হয়। এর দুটি থাকে দুজনের কাছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় হামলা চালিয়ে ১৪টি অস্ত্র ও গুলি লুট করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর সদস্যরা। এ সময় ব্যাংক ম্যানেজার মো. নাজিম উদ্দিনকে অপহরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions