শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটির সাজেকে সুইমিংপুল সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৩৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- হাইকোর্টে রিটের পর রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিসোর্ট মালিক শাহআলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে সুইমিংপুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিংপুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশঙ্খলা -রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২ এপ্রিল মঙ্গলবার সিএইটিিনিউজসহ কয়কেটি সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে এ রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। হাইকোর্টে রিটের পর বুধবার সুইমিংপুল বন্ধ ঘোষণা করে প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions