শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

রাঙ্গামাটির সাজেকে পণ্যবোঝাই মাহিন্দ্র খাদে, চালক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩১৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পণ্যবাহী মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম – মো. চাঁন মিয়া (৩৫)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাগড়াছড়ি থেকে পণ্যবোঝাই করে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় একটি বেসরকারি কোম্পানির মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িতে থাকা কোম্পানির ২ জন প্রতিনিধি লাফ দিয়ে বাঁচতে পারলেও গাড়িসহ চালক পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালকের মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions