শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

নির্বাচনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রুশ বাহিনী জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বন্দর নগর ওডেসায়। এতে অন্তত ২০ জন নিহত ও আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সামরিক অভিযানের গত দুই বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছেন রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছুড়েন রুশ সেনারা। খবর সিএনএনের।

জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

তিনি বলেন, ‘প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সেই সময়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন বলেন, দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ কর্মী রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions